spot_img
spot_img

আফগান থেকে পালিয়ে অবশেষে আমিরাতে গিয়ে আশ্রয় নিলেন আশরাফ গনি

দীর্ঘ ২০ বছর যুদ্ধের পর আফগানিস্তানের ক্ষমতা গ্রহণ করেছে তালেবান। ক্ষমতা গ্রহণের পরই সাধারণ ক্ষমা ঘোষণা করেছে তারা। তারপরও আমেরিকা ও ব্রিটেনের হয়ে কাজ করা আফগান নাগরিকরা পালানোর জন্য উদগ্রিব হয়ে উঠেছে। সেই সাথে মার্কিন মদদপুষ্ট আফগান সাবেক সরকার আশরাফ গনিও বেছে নিয়েছে পালানোর পথ।

জানা যায়, আশরাফ গনি কাবুল থেকে পালিয়ে প্রথমে তাজাকিস্তানে যাওয়ার চেষ্টা করেছিলেন সেখানে আশ্রয় না পেয়ে বিমান ঘুরিয়ে ওমান পৌঁছান তিনি। সেখান থেকে তার সর্বশেষ অবস্থান নিশ্চিত হওয়া যাচ্ছিল না।

বুধবার (১৮ আগস্ট) গণমাধ্যম সূত্রে জানা যায় পরিবার নিয়ে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন আশরাফ গনি।

মানবিকতার খাতিয়ে গনিকে সপরিবারে আশ্রয় দেওয়া হয়েছে বলে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানানো হয়েছে।

এদিকে, আফগানিস্তান থেকে পালিয়ে যাওয়ার সময় আশরাফ গনি চারটি গাড়ি ভর্তি নগদ অর্থ সাথে নিয়েছিলেন বলে আফগানিস্তানে অবস্থিত রাশিয়ান দূতাবাসের এক মুখপাত্র জানিয়েছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ