সোমবার | ১৬ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

আফগানিস্তানে গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে না: তালেবান

দীর্ঘ ২০ বছর যুদ্ধের পর আফগানিস্তানের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। ক্ষমতা গ্রহনের পর তালেবান সংবাদ সম্মেলন করেছে। সেখানে তালেবানের অধীনে আফগানিস্তানে গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে না বলে জানানো হয়েছে।

বুধবার (১৮ আগস্ট) সশস্ত্র গোষ্ঠীটির এক সিনিয়র সদস্য ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছে।

তালেবানের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় থাকা ওয়াহিদুল্লাহ হাশিমি বলেন, কোনও গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে না। কারণ আমাদের দেশে এর কোনও ভিত্তি নেই।

তিনি বলেন, কোন ধরনের রাজনৈতিক ব্যবস্থা আমরা আফগানিস্তানে প্রয়োগ করব তা নিয়ে আমরা আলোচনা করব না। কারণ এটি স্পষ্ট। এটি হলো শরিয়া আইন।

হাশিমি জানান, তালেবানের সর্বোচ্চ নেতা হাইবুতুল্লাহ আখুন্দজাদা দেশের সামগ্রিক দায়িত্বে থাকবেন।

তিনি আরও জানান, তালেবানের পক্ষ থেকে সাবেক পাইলট ও সেনাদের তাদের বাহিনীতে যোগ দেওয়ার আহ্বান জানানো হবে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ