spot_img

খালেদা জিয়ার দেখানো গণতন্ত্রের পথেই বিএনপির পথচলা : রিজভী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবীর রিজভী বলেছেন, গণতন্ত্রের মাতা ও আপসহীন দেশনেত্রী খালেদা জিয়ার দেখানো গণতন্ত্রের পথেই বিএনপির পথচলা।

তিনি বলেন, খালেদা জিয়া শিখিয়েছেন কীভাবে দেশকে ভালোবাসতে হয় এবং দেশের জন্য নিজের ও পরিবারের নিরাপত্তা, সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দিতে হয়।

মঙ্গলবার (১৮ আগস্ট) মতিঝিল এজিবি কলোনি কমিউনিটি সেন্টারে বিএনপি আয়োজিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষ্যে দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন,যতদিন বাংলাদেশ থাকবে, জাতীয়তাবাদ থাকবে, ততদিন দেশনেত্রী খালেদা জিয়ার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

তিনি আরও বলেন, ১৯৭১ সালে নিজের পরিবারের সদস্যদের নিরাপত্তাকে উপেক্ষা করে জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছিলেন। একইভাবে দেশনেত্রী খালেদা জিয়াও দুই দফায় তিন দশকেরও বেশি সময় রাজপথে আপসহীন সংগ্রাম করেছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ