spot_img

প্রবাসীদের ‘প্রবাসী কার্ড’ দেওয়া হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

প্রবাসীদের ‘প্রবাসী কার্ড’ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

তিনি বলেন, সরকারের ১৮০ দিনের কর্মসূচির অংশ হিসেবে প্রবাসী কার্ড চালুর বিষয়টি চূড়ান্ত করা হবে। এ কার্ডের মাধ্যমে ভূমি, সাবরেজিস্ট্রি অফিসসহ বিভিন্ন সরকারি সেবায় প্রবাসীদের অগ্রাধিকার দেওয়ার ব্যবস্থা রাখা হতে পারে। পাশাপাশি স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও বিশেষ সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে দুই মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর কারওয়ান বাজারে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনঃএকত্রীকরণ: বাস্তবতা ও করণীয়’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা জানান।

প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, প্রবাসীদের বিভিন্ন সরকারি সেবা পেতে দূরদূরান্ত থেকে দূতাবাস বা কনস্যুলেটে যেতে হয়, এতে সময় ও অর্থ দুটিই ব্যয় হয়। সরকারি সেবা দেওয়ার ক্ষেত্রে তৃতীয় পক্ষের মাধ্যমে কিছু সেবা দেওয়ার বিষয়টি আমরা বিবেচনা করছি। পাসপোর্টসহ বিভিন্ন নথি ডাক বা কুরিয়ার সেবার মাধ্যমে প্রবাসীদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা যায় কি না, তা নিয়ে চিন্তাভাবনা চলছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ