spot_img
spot_img

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৪

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৫৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

শনিবার (১৭ সেপ্টেম্বরের) সকাল ৬টা থেকে আজ রবিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে ৩ হাজার ৪৯৭ পিস ইয়াবা, ৪২ গ্রাম হিরোইন, ২৭ কেজি ৬০০ গ্রাম গাঁজা ও ২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ