spot_img
spot_img

পদ্মা সেতুর নাট বল্টু খোলা বায়েজিদ তালহার জামিন স্থগিত করেছে আপিল বিভাগ

পদ্মা সেতুর রেলিং থেকে নাট-বল্টু খুলে টিককট ভিডিওর ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় আসামি বায়েজিদ তালহাকে হাইকোর্টের দেয়া জামিন ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।

আজ (১৮ সেপ্টেম্বর) আপিল বিভাগের চেম্বার কোর্ট বিচারপতি এম. ইনায়েতুর রহিম এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ভারপ্রাপ্ত এটর্নি জেনারেল এস এম মুনীর।

গত ১৪ সেপ্টেম্বর হাইকোর্ট বায়েজিদ তালহাকে জামিন দেন। পরে জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। গত ২৭ জুন পদ্মা সেতুর রেলিং থেকে নাট-বল্টু খুলে নেয়ার ঘটনায় দায়ের করা মামলার আসামি বায়েজিদ তালহার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন শরীয়তপুরের আদালত। রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

সূত্র : বাসস
spot_img
spot_img
spot_img

সর্বশেষ