spot_img
spot_img

চট্টগ্রামে করোনায় একজনের মৃত্যু; শনাক্ত ৯

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৩২৯ জনে। এ সময়ে করোনা আক্রান্ত হিসেবে নতুনকরে শনাক্ত হয়েছেন আরও ৯ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা এক লাখ দুই হাজার ৩৩২ জনে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী এসব তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৪৩২ জনের নমুনা পরীক্ষায় ৯ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এতে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার দাঁড়ায় শূণ্য দশমিক ৬২ শতাংশ। আবার শনাক্তদের মধ্যে ৬ জন নগরীর এবং ৩ জন উপজেলার বাসিন্দা।

ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে সাতজন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে একজন এবং শেভরণ হাসপাতাল ল্যাবে একজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ