spot_img
spot_img

আমার ছেলে হত্যার শিকার ; এখন নানা কথা বলে মামলাটাই পাল্টে দেওয়ার চেষ্টা চলছে: ফারদিনের বাবা

বুয়েটছাত্র ফারদিনের বাবা কাজী নূরউদ্দিন রানা বলেছেন, আমার ছেলে হত্যার শিকার হয়েছে। এখন নানা কথা বলে মামলাটাই পাল্টে দেওয়ার চেষ্টা চলছে। আগাম কথাবার্তা বলা উচিত নয়।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) ডিবি কার্যালয়ে ছেলে হত্যার তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন কাজী নূরউদ্দিন রানা। পরে সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, রায়হান গ্যাংয়ের সঙ্গে আমার ছেলের কী নিয়ে বিরোধ থাকবে? বুঝলাম সে (রায়হান) একটা খারাপ মানুষ। কিন্তু আমাকে বোঝান— আমার ছেলেটাই কেন তার টার্গেটে পড়বে? সে কেন ওখানে (চনপাড়ায়) যাবে? কীভাবে সম্ভব সেটি! কোন তথ্যের ভিত্তিতে দেখাবেন সেখানে আমার ছেলেটা মুভ করেছে? সে যদি সেখানে না থেকে থাকে, তা হলে এসব বলার অর্থ কী?

মামলায় কোনো মোটিভ পাওয়ার বিষয়ে তদন্ত সংস্থা কিছু জানিয়েছে কিনা— এমন প্রশ্নের জবাবে নূরউদ্দিন রানা বলেন, না, আমাকে সে রকম কিছু জানানো হয়নি। তারা (ডিবি) আমাকে ডেকেছে— ছেলের পড়াশোনা, বয়স, মাদকে জড়ানোর বিষয়ে জানতে চেয়েছে। সে মুক্তমনা ছিল কিনা, যেসব জায়গায় গেছে, সেসব জায়গায় অন্য কোনো বন্ধু রয়েছে কিনা— এসব বিষয় জানতে চেয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ