spot_img

এমপি পাপুলের রায়ের কপি পেয়েছি: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, কুয়েত সরকার থেকে আমরা এমপি পাপুলের রায়ের কপি পেয়েছি।

তিনি বলেন, এটা ৬১ পৃষ্ঠার রায়। এই রায়ের কপি আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জাতীয় সংসদকে দিয়েছি।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর পূর্বাচল ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, পাপুলের বিরুদ্ধে এখন কি ব্যবস্থা নেওয়া হবে, সেটা পার্লামেন্ট ঠিক করবে।

উল্লেখ্য, ২৮ জানুয়ারি কুয়েতের ফৌজদারি আদালত লক্ষ্মীপুর-২ আসনের এমপি শহীদ ইসলাম পাপুলকে চার বছরের সশ্রম কারাদণ্ড দেয়। একইসঙ্গে তাকে ১৯ লাখ কুয়েতি রিয়াল (৫৩ কোটি ১৯ লাখ ৬২ হাজার টাকা) জরিমানা করা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ