spot_img

বসন্তের কোকিলদের নেতা বানালে দল দুর্বল হবে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দুঃসময়ের কর্মীরা দলের প্রাণ। তাই ত্যাগীদের বাদ দিয়ে বসন্তের কোকিলদের নেতা বানালে দল দুর্বল হয়ে যাবে। তাই খারাপ লোকদের কোনোভাবেই নেতা বানানো যাবে না।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে পাবনা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহবান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগকে কেউ পরাজিত করতে পারবে না, যদি না নিজেরা নিজেদের পরাজিত করে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

শেখ হাসিনার উন্নয়নের বিরুদ্ধে দেশ-বিদেশে ষড়যন্ত্র চলছে, তাই সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সব ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐকবদ্ধ থাকতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ