ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতী ফয়জুল করীম ২১ বছর বয়সীদের মদ খাওয়ার লাইসেন্স দেয়ার সরকারি ফায়তারার গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বলেছেন, জনগণকে মাদকাসক্ত বানানোর চিন্তা থেকে ফিরে না আসলে কঠোর কর্মসূচি দেয়া হবে।
তিনি বলেন, ইসলাম মদকে হারাম করেছে। সরকার হালালের চেষ্টা করলে সরকারের জন্য তা সুখকর হবে না। ৯২ ভাগ মুসলমানের দেশে হারাম মদকে হালাল করার চক্রান্ত করলে জনগণ রাস্তায় নেমে প্রতিরোধ করতে বাধ্য হবে।
আজ শনিবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মজিলসে আমেলার এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, উপদেষ্টা প্রফেসর ডা. আক্কাস আলী সরকার, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও মাওলানা ইমতিয়াজ আলম, কেএম আতিকুর রহমান, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, আহমদ আবদুল কাইয়ূম, মু. বরকত উল্লাহ লতিফ, জিএম রুহুল আমিন, শায়খ ফজলুল করীম মারূফ, মুফতি হেমায়েতুল্লাহ, মুফতি দেলাওয়ার হোসাইন সাকী, মাওলানা নেছার উদ্দিন, মুফতী কেফায়েতুল্লাহ কাশফী, এডভোকেট লুৎফুর রহমান শেখ, এডভোকেট শওকত আলী হাওলাদার, মুক্তিযোদ্ধা আবুল কাশেম, মাওলানা এবিএম জাকারিয়া প্রমুখ।










