চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রোববার রাত ১১টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান তিনি।
এক সময়ের প্রভাবশালী বিএনপি নেতা ব্যারিস্টার নাজমুল হুদা দল থেকে বহিষ্কৃত হয়ে তৃণমূল বিএনপি নামে একটি দল গঠন করেছিলেন। কিছুদিন আগে দলটিকে নিবন্ধন দেওয়ার ঘোষণা দেয় নির্বাচন কমিশন।











