spot_img

সড়কে মৃত্যুর মিছিল, অথচ প্রতিকার নেই : জি এম কাদের

মাদারীপুরের শিবচরে মারাত্মক সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, প্রতিদিনই সড়কে মৃত্যুর মিছিল। অথচ কোনো প্রতিকার নেই।

রোববার (১৯ মার্চ) জাতীয় পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলেন তিনি।

জি এম কাদের বলেন, জীবনের যেনো মূল্যই নেই। এমন ভয়াবহ দুর্ঘটনা মেনে নেওয়া যায় না। প্রতিদিনই সড়কে মৃত্যুর মিছিল। অথচ কোনো প্রতিকার নেই।

তিনি বলেন, সড়ক দুর্ঘটনা রোধে কারও যেন কোনো দায় নেই। প্রতিদিনের দুর্ঘটনা যেন নিত্যদিনের স্বাভাবিক ঘটনা।

তিনি আরও বলেন, দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। নিহতদের পরিবারকে যৌক্তিক সহায়তা দিতে হবে। পাশাপাশি আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান জি এম কাদের।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ