ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বাহিনীর বিমান হামলায় গাজ্জা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের জ্যেষ্ঠ কমান্ডার এবং সামরিক শাখা উপ প্রধান মারওয়ান ইসা শহদি হয়েছেন।
সোমবার (১৮ মার্চ) আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় নিরাপত্তা বিয়ষক উপদেষ্টা জ্যাক সুলিভান হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে নিশ্চিত করেছে এ তথ্য।
এদিকে ইসরাইলী বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, এক সপ্তাহ আগে গাজ্জার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরাইলী বাহিনী হামলা চালানোর সময় সেই শিবিরের কাছাকাছি একটি ভূগর্ভস্থ সুড়ঙ্গে নিহত হয়েছেন মারওয়ান ইসা।
গত ৭ অক্টোবর হামাসের হামলার জেরে গাজ্জায় ইসরাইলী বাহিনীর হামলা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত সেখানে হামাসের যত সেনা ও কমান্ডার শহীদ হয়েছেন, তাদের মধ্যে পদ-পদবির হিসেবে মারওয়ান ইসা সর্বজ্যেষ্ঠ কমান্ডার ছিলেন মারওয়ান।
সূত্র : বিবিসি











