রবিবার | ১৪ ডিসেম্বর | ২০২৫

গাজ্জায় ইসরাইলের নৃশংসতায় যুক্তরাষ্ট্রও দায়ি: খেলাফত মজলিস

গাজ্জায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বর্বর হামলায় নারী ও শিশুসহ অর্ধ সহস্র মানুষ হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস।

আজ বুধবার (১৯ মার্চ) এক যৌথ বিবৃতিতে সংগঠনের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, মধ্যপ্রাচ্যের বিষফোঁড়া ইসরাইল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজ্জায় ভারি বোমা হামলা চালিয়ে অর্ধ সহস্র মানুষকে হত্যা করেছে। এতে অসংখ্য মানুষ আহত হয়েছে।

বিবৃতিতে নেতারা বলেন, গত সোমবার সিরিয়ার দক্ষিণাঞ্চলে ইসরাইলী বিমান হামলায় ১৯ জন মানুষ হতাহত হয়। রমজান মাসের পবিত্রতা বিনষ্ট করে অন্যায়ভাবে এই হামলা চালিয়ে ইসরাইল বিশ্বজুড়ে মুসলমানদের হৃদয়ে প্রচণ্ড আঘাত করেছে।

নেতারা বলেন, আমরা ইসরাইলি এমন বর্বরতার তীব্র প্রতিবাদ জানাই। অবৈধ রাষ্ট্র ইসরাইলকে পৃষ্ঠপোষকতা দানকারী মার্কিন যুক্তরাষ্ট্রসহ তার মিত্র দেশগুলো এই দায় এড়াতে পারে না। গত কয়েকদিনে ইয়েমেনে মার্কিন বিমান হামলায় শিশুসহ অর্ধশত নারী-পুরুষ নিহত হয়েছে।

বিবৃতিতে নেতারা আরও বলেন, আমরা জাতিসংঘ, ওআইসি, আরবলীগসহ মানবাধিকার রক্ষাকারী আন্তর্জাতিক সম্প্রদায়কে ইয়েমেন ও ফিলিস্তিনে গণহত্যার দায়ে ইসরাইলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি। ইসরাইলকে যুদ্ধ বন্ধ করতে বাধ্য করা সহ গণহত্যার দায়ে আন্তর্জাতিক আদালতে নেতানিয়াহুকে কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানাচ্ছি। উদ্বাস্তুদেরকে মানবিক বিপর্যয়ের হাত থেকে রক্ষার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img