spot_img
spot_img

সীমা লঙ্ঘন করেছে ইরান: কাতার

ইরান সীমা লঙ্ঘন করেছে উল্লেখ করে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে কাতার।

রাস লাফান গ্যাস স্থাপনায় ইরানের হামলার পর কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘বেসামরিক নাগরিক, বেসামরিক অবকাঠামো এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করার মাধ্যমে এই অঞ্চলের দেশগুলোর ওপর ইরানের নৃশংস হামলা সব সীমা লঙ্ঘন করেছে।’

এতে আরো বলা হয়, ‘মন্ত্রণালয় এই অযৌক্তিক হামলার পরিণতি থেকে অঞ্চলকে রক্ষা করার এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের লক্ষ্যে উত্তেজনা প্রশমনের জন্য কাজ করার প্রয়োজনীয়তার ওপর জোর দিচ্ছে।’

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ