ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের মুখপাত্র মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ ঈদুল ফিতর উপলক্ষে পাকিস্তানের বিরুদ্ধে পরিচালিত ‘রাদ্দুজ জুলমি’ প্রতিরক্ষামূলক অভিযান সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দিয়েছেন।
বুধবার (১৯ মার্চ) এক বিবৃতিতে এ ঘোষণা দেন তিনি।
মাওলানা মুজাহিদ বলেন, ঈদুল ফিতরের প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসেবে এবং ভ্রাতৃপ্রতিম ইসলামী দেশ সৌদি আরব, তুরস্ক ও কাতারের অনুরোধের প্রেক্ষিতে এই অভিযানগুলো আপাতত বন্ধ রাখা হয়েছে।
তিনি বলেন, ইমারাতে ইসলামিয়া এসব বন্ধুত্বপূর্ণ ও মধ্যস্থতাকারী দেশের সমর্থনের জন্য কৃতজ্ঞ।
তিনি জোর দিয়ে বলেন, আফগান জনগণের জাতীয় নিরাপত্তা, পবিত্রতা ও কল্যাণ নিশ্চিত করা ইমারাতে ইসলামিয়ার একটি মৌলিক জাতীয় ও ধর্মীয় দায়িত্ব।
তিনি আরও বলেন, যেকোনো হুমকির মুখে ইমারাতে ইসলামিয়া আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে জবাব দেবে।
সূত্র: হুরিয়াত রেডিও










