spot_img
spot_img

স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ভাঙিয়ে চাঁদাবাজি; আটক ছাত্রলীগ নেতা

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে অস্ত্রসহ ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহসভাপতি মুহাম্মাদ সাঈদী হোসেনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

আজ বৃহস্পতিবার (১৯ মে) ভোরে সবুজবাগ এলাকা থেকে মুহাম্মাদ সাঈদী হোসেনকে আটক করা হয় বলে জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

খন্দকার আল মঈন বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ব্যবহারকারী চাঁদাবাজের অভিযোগে সাঈদী হোসেনকে অস্ত্র, গুলি ও মাদকসহ আটক করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ