চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ইরানে কোনো অস্ত্র না পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ট্রাম্প জানান, শি জিনপিং তাকে আশ্বস্ত করেছেন, বেইজিং ইরানে কোনো অস্ত্র পাঠাচ্ছে না।
তিনি বলেন, “এটি একটি চমৎকার প্রতিশ্রুতি। আমি তার কথায় বিশ্বাস করি এবং এর প্রশংসা করি।”
এর আগে গত মাসে কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছিল, চীন ইরানে অস্ত্র পাঠানোর পরিকল্পনা করছে। তবে বেইজিং এসব অভিযোগ প্রত্যাখ্যান করে সেগুলোকে ভিত্তিহীন বলে অভিহিত করে।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের মন্তব্য থেকে বোঝা যাচ্ছে, ইরান ইস্যুতে আমেরিকা ও চীনের মধ্যে সরাসরি যোগাযোগ অব্যাহত রয়েছে। একই সঙ্গে এটি মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল আকার ধারণ না করার একটি কূটনৈতিক বার্তাও হতে পারে।
সূত্র: আল জাজিরা











