spot_img

শাপলা গণহত্যা তদন্তের অগ্রগতি জানতে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে হেফাজত নেতারা

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে গণহত্যার ঘটনায় তদন্তের সর্বশেষ অগ্রগতি জানতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে গেছেন হেফাজতে ইসলামের শীর্ষ নেতারা।

রোববার (১৯ জুলাই) সকালে সংগঠনটির সিনিয়র নায়েবে আমীর মধুপুরের পীর মাওলানা আব্দুল হামিদের নেতৃত্বে ১০ থেকে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন।

প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে ছিলেন, হেফজাতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, মুফতী হারুন ইজহার, মাওলানা মীর ইদ্রিস নদভী প্রমুখ।

সাক্ষাৎ শেষে চিফ প্রসিকিউটর গণমাধ্যমকে বলেন, তদন্ত সংস্থা ইতিমধ্যে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দিয়েছে। বর্তমানে সেটি পর্যালোচনার কাজ চলছে। আগামী ২১ জুলাই নির্ধারিত সময়েই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। তিনি বলেন, ‘এ মামলার তদন্তের সার্বিক অগ্রগতি নিয়ে কিছুক্ষণ পর আনুষ্ঠানিক ব্রিফিং করা হবে।’

তিনি বলেন, তদন্তে এখন পর্যন্ত শুধু ঢাকাতেই ৩২ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের চূড়ান্ত পর্যায়ে থাকায় প্রকৃত নিহতের সংখ্যা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়।

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, তদন্ত প্রতিবেদনে ৪১ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপা এবং লেখক শাহরিয়ার কবীরের নাম রয়েছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে ব্রিফিংয়ে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ