বুধবার | ১৮ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

আল্লামা জুনায়েদ বাবুনগরীর ইন্তেকালে নেজামে ইসলাম পার্টির শোক প্রকাশ

উপমহাদেশের অন্যতম প্রধান আলেমে দ্বীন, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর ও দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার শাইখুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ. এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

আজ বৃহস্পতিবার (১৯ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় পার্টির নেতৃবৃন্দ বলেন, আল্লামা বাবুনগরী রহ. ছিলেন বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কন্ঠস্বর ও সাহসী মজলুম নেতা। তিনি কখনো বাতিলের সাথে আপোষ করেননি। সত্যের উপর অবিচল থেকে তিনি গনমানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। হক ও হক্কানিয়্যতের পক্ষে বলিষ্ঠ এই মহান আলেমের ইন্তেকালে এক বিরাট শুন্যতার সৃস্টি হলো। তার জায়গা কখনো পূরণ হওয়ার নয়।

নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

শোকবার্তায় স্বাক্ষরকারী নেতৃবৃন্দ হলেন, নেজামে ইসলাম পার্টির আমীর মাওলানা সরওয়ার কামাল আজিজী, সিনিয়র নায়েবে আমীর মাওলানা আবদুল মাজেদ আতহারী, মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, নায়েবে আমীর আবদুর রহমান চৌধুরী, মুফতী মুহাম্মাদ আলী কাসেমী, ড. মাওলানা খলিলুর রহমান খান আযহারী, মাওলানা সালামাতুল্লাহ, মাওলানা আবদুল খালেক নিজামী, যুগ্মমহাসচিব মাওলানা মুস্তাফিজুর রহমান মাহমুদী, মাওলানা মনজুরুল কাদের চৌধুরী, ডাঃ মাওলানা ইলিয়াস খান, সংগঠন সচিব ও ঢাকা মহানগর আমির অধ্যক্ষ হাফেজ মাওলানা আবু তাহের খান, সহকারী মহাসচিব মাওলানা আজিজুল হক, আন্তর্জাতিক বিষয়ক সচিব মাওলানা শেখ হুসাইন মুহাম্মাদ শাহজাহান ইসলামাবাদী, দফতর সচিব মুফতি দীনে আলম হারুনী, দাওয়াহ বিষয়ক সচিব মাওলানা হুসাইন আহমাদ হেলাল শাহতলী, সহকারী অর্থ সচিব হাজী আনোয়ারুল কবীর স্বাস্থ্য বিষয়ক সচিব ক্বারী ফজলুল করিম জিহাদী, সহকারী সংগঠন সচিব মাওলানা ইনআমুল হক কুতুবী, শ্রম বিষয়ক সচিব জনাব নাজিমুদ্দীন, হাফেজ মাওলানা দিলাওয়ার হুসাইন নেত্রকোনা প্রমুখ।

প্রসঙ্গত, আজ বৃহস্পতিবার চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন ইন্তেকাল করেছেন আল্লামা বাবুনগরী। তিনি ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভোগ ছিলেন। এর আগেও তিনি কয়েকবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।

আল্লামা বাবুনগরী উপমহাদেশের অন্যতম আলেমে দ্বীন, শিক্ষাবিদ, লেখক, গবেষক ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব। তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর, দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার শিক্ষা সচিব ও শায়খুল হাদিস, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহ-সভাপতি, চট্টগ্রাম নূরানী তালীমুল কুরআন বোর্ডের চেয়ারম্যান এবং মাসিক মুঈনুল ইসলামের প্রধান সম্পাদক ছিলেন। এছাড়াও তিনি নাজিরহাট বড় মাদ্রাসার মুতাওয়াল্লী, মাসিক দাওয়াতুল হকের পৃষ্ঠপোষক, ইনসাফ টোয়েন্টিফোর ডটকমের চেয়াম্যান সহ একাধিক সংস্থা ও প্রতিষ্ঠানের নেতৃস্থানীয় পদে দায়িত্ব পালন করেছেন।

তিনি ‘মজলুম জননেতা’, ‘কায়েদে মিল্লাত’, ‘আপোষহীন সিপাহসালার’ ইত্যাদি উপাধিতে ভূষিত। তিনি উপমহাদেশের বরেণ্য শাইখুল হাদিস ও কালের শ্রেষ্ঠ মুহাদ্দিস আল্লামা ইউসুফ বিন নুরী রহ.-এর সরাসরি শাগরের ছিলেন। আল্লামা বাবুনগরী ২০১৩ সালের হেফাজত আন্দোলনে নেতৃত্ব দিয়ে কারাবরণ করেছিলেন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ