শনিবার | ৭ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

বাংলাদেশে ‘সাম্প্রদায়িক হাম’লা’র তদন্ত চায় জাতিসংঘ

কুমিল্লায় পবিত্র কুরআনুল কারীমকে হিন্দু ধর্মাবলম্বীদের পূজামণ্ডপে অবমাননার ঘটনাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে পূজামণ্ডপ, মন্দির ও হিন্দু জনপদে ‘সাম্প্রদায়িক হামলা’র নিরপেক্ষ তদন্তের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

সোমবার (১৮ অক্টোবর) এক বিবৃতিতে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো এ আহ্বান জানান।

তিনি বলেন, বাংলাদেশে হিন্দুদের ওপর সাম্প্রতিক হামলাগুলো সামাজিক মাধ্যমে বিদ্বেষমূলক বক্তব্য থেকে উদ্ভূত, যা সংবিধানের মূল্যবোধের পরিপন্থী এবং বন্ধ করা প্রয়োজন। আমরা সরকারের প্রতি সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানাচ্ছি।

এসব হামলার মধ্যে মিয়া সেপ্পো অন্তর্ভূক্তিমূলক ও সহনশীল বাংলাদেশকে শক্তিশালী করতে `হাতে হাত রেখে এক হওয়ার জন্য’ সবার প্রতি আহ্বান জানান।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ