বুধবার | ২১ জানুয়ারি | ২০২৬
spot_img

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় ৭ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৭৮৫ জনে।

মঙ্গলবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সাতজনের মধ্যে পাঁচজন পুরুষ ও দুইজন নারী। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ছয়জন ও বেসরকারি হাসপাতালে একজন মারা যান। মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ।

একই সময়ে ভাইরাসটিতে নতুন করে শনাক্ত হয়েছেন ৪৬৯ জন। এ নিয়ে সারাদেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৬ হাজার ২৯৬ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে সরকারি-বেসরকারি ৮৩১টি ল্যাবরেটরিতে ২১ হাজার ৩০৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করতে এক কোটি এক লাখ ৩৫ হাজার ৪২টি নমুনা পরীক্ষা করা হলো। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২ দশমিক ২০ শতাংশ।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ