spot_img
spot_img

গাজ্জায় ২৭ টন খাদ্য সহায়তা দেবে রাশিয়া

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের হামলায় বিপর্যস্ত গাজ্জা বাসির জন্য ২৭ টন খাদ্য সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া।

আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ বিষয়টি নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, গাজ্জায় সহায়তার উদ্দেশ্যে খাদ্য পণ্য বহনকারী একটি বিমান মিশরীয় শহর আল আরিশের দিকে রওনা হয়েছে।

এই শহরটি মিশর-গাজা রাফাহ সীমান্ত থেকে প্রায় ৫০ কিলোমিটার (৩১ মাইল) উত্তরে অবস্থিত।

সূত্র : আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ