spot_img
spot_img

শাপলা ছাড়া চাপিয়ে দেওয়া মার্কা মানবে না এনসিপি: হাসনাত

এনসিপির দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, শাপলা ছাড়া চাপিয়ে দেওয়া কোনও প্রতীক মানবে না এনসিপি। আমাদের শাপলা ছাড়া কোনো বিকল্প নেই। তারা শাপলা না দেওয়ার পক্ষে কোনো আইনগত ব্যাখ্যা দিতে পারে নাই। শাপলা ছাড়া কোনো বিকল্প নেই।

রোববার (১৯ অক্টোবর) প্রতীক পছন্দের শেষ দিনে ইসি সচিব আখতার আহমেদের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন হাসনাত।

হাসনাত আবদুল্লাহ বলেন, নির্বাচন কমিশনের কার্যক্রমে মনে হচ্ছে তারা প্রাতিষ্ঠানিক স্বৈরাচারে পরিণত হয়েছে। কীভাবে রাজনৈতিক দলের প্রতীক অন্তর্ভুক্ত হয়েছে বিধিমালায়, শাপলা কেন অন্তর্ভুক্ত হয়নি এসব নিয়ে কোনো ব্যাখ্যা নেই। মধ্যযুগীয় রাজা-বাদশার কাজের সঙ্গে নির্বাচন কমিশনের কাজের সাদৃশ রয়েছে। নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিচ্ছে তা তাদের ওপর চাপিয়ে দিচ্ছে, নির্বাচন কমিশনের রিমোট কন্ট্রোল আগারগাঁওয়ে নেই। স্বেচ্ছাচারী সিদ্ধান্ত নিলে সাবেক সিইসি নুরুল হুদার মত পরিণতি হবে বলে মন্তব্য করেন হাসনাত।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ