শনিবার | ১৭ জানুয়ারি | ২০২৬
spot_img

দায়িত্ব নিয়েই ভারতকে সেনা সরাতে বললেন মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট

মালদ্বীপের প্রেসিডেন্ট মুহাম্মদ মুইজ্জু দায়িত্ব নেওয়ার পরই দেশটি থেকে ভারতীয় সেনা সরানোর কথা বলেছেন। তিনি বলেছেন, ‘মালদ্বীপে কোনো বিদেশি সামরিক বাহিনীর উপস্থিতি থাকবে না।’

বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে খোদ ভারতীয় গণমাধ্যম এ খবর দিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মালদ্বীপের প্রেসিডেন্ট বলেন, ‘যখন আমাদের সুরক্ষার বিষয়টি আসে, তখন আমি একটা রেডলাইন কেটে দিতে চাই। অন্যান্য দেশের ক্ষেত্রেও যে রেডলাইন থাকবে, সেটার সম্মান করবে মালদ্বীপ।’

মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয় থেকে বলা হয়েছে, ১৮ নভেম্বর ভারতের মন্ত্রী কিরণ রিজিজুর সাথে বৈঠককালে তাদের সেনা সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করেন প্রেসিডেন্ট মুহাম্মদ মুইজ্জু।

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনের ঘনিষ্ঠ ছিলেন মুইজ্জু। আবদুল্লাহ মালদ্বীপের প্রেসিডেন্ট থাকার সময় চীনের সঙ্গে সম্পর্ক মজবুত করার ওপর জোর দিয়েছিলেন। ২০১৩ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত দায়িত্বে ছিলেন তিনি। তার পর দেশটির প্রেসিডেন্ট হন ইব্রাহিম মুহাম্মদ সালিহ। তিনি ভারতপন্থি ছিলেন। তাকে হারিয়ে সম্প্রতি ক্ষমতায় এসেছেন মুইজ্জু।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, আপাতত মালদ্বীপে ৭০ জনের মতো ভারতীয় জওয়ান আছে। যারা নজরদারি এয়ারক্রাফট এবং রাডারের সুরক্ষা প্রদান করে। সেই সঙ্গে মালদ্বীপের বিশেষ অর্থনৈতিক জোনে সুরক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভারতীয় যুদ্ধাজাহাজ।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ