বৃহস্পতিবার | ১২ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

দেশে ফিরেছেন ড. আলী রীয়াজ

আমেরিকা সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও ইলিনয় স্টেট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আলী রীয়াজ।

মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে তিনি নিয়মিত ফ্লাইটে ঢাকায় পৌঁছান।

গত ২ নভেম্বর পেশাগত কাজে আমেরিকায় যান তিনি। সফরকালীন ১৩ নভেম্বর ইউনিভার্সিটি অব টেক্সাসে ‘বাংলাদেশের মূল সংবিধান ও পরবর্তী সংশোধনী- জাতি ও জাতীয়তাকে সংজ্ঞায়িত করার মাধ্যমে রাজনীতি ও সমাজে বিভেদ সৃষ্টি’ শীর্ষক সেমিনারে বক্তৃতা দেন।

ড. আলী রীয়াজ জাতীয় ঐকমত্য কমিশনের সাবেক সহসভাপতি, যার মেয়াদ শেষ হয়েছে গত ৩১ অক্টোবর। মেয়াদে কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে দুই দফা সংলাপ করে জুলাই জাতীয় সনদ তৈরি করে এবং ২৭ অক্টোবর সনদ বাস্তবায়নের জন্য একাধিক সুপারিশ সরকারকে জমা দেয়। এসব সুপারিশের ভিত্তিতেই গত ১৩ নভেম্বর সরকার জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ জারি করে।

ওই একই দিনে উপদেষ্টা পদমর্যাদায় তাকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়।

বুধবার সকালে আলী রীয়াজ গণমাধ্যমকে বলেন, ‘সফরের সময় বিশ্ববিদ্যালয়ের ছুটিসংক্রান্ত কিছু কাজ ছিল এবং ১৩ নভেম্বর টেক্সাস বিশ্ববিদ্যালয়ে একটি বক্তৃতা দিয়েছি। সফরকালেই আমাকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়।’

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ