জুব্বা পরিধান করায় মুনির জুলু নামে এক মুসলিম সংসদ সদস্যকে (এমপি) পার্লামেন্ট থেকে বের করে দিয়েছেন জাম্বিয়ার ডেপুটি স্পিকার ড. মালুঙ্গো চিসাঙ্গানো।
জাম্বিয়ার সংবাদমাধ্যম লুসাকা টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, জুব্বা হলো একটি লম্বা পোশাক; যা মুসলিম পুরুষরা পরে থাকেন। এর ওপরের অংশটি সাধারণত শার্টের মতো দেখতে তবে এটি গোড়ালি পর্যন্ত লম্বা ও ঢিলেঢালা। এ পোশাক সংসদীয় পোশাক কোডের লঙ্ঘন দাবি করে তাকে বের করে দেওয়া হয়।
এমপি মুনির জুলু বলেন, তিনি স্ট্যান্ডিং অর্ডার ২০৬-এ বর্ণিত কোনো সংসদীয় পোশাক কোড লঙ্ঘন করেননি। তার পোশাক আফ্রিকান টোগাসের বিভাগে তালিকাভুক্ত আর এ ধরনের পোশাক অনুমোদিত।











