বুধবার | ২১ জানুয়ারি | ২০২৬
spot_img

রাজধানীতে পুলিশি অভিযানে ৩২ জন গ্রেপ্তার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩২ জনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারের সময় অভিযুক্তদের হেফাজত থেকে ৫ হাজার ৫১১ পিস ইয়াবা, ১০০ গ্রাম হেরোইন, ৯ বোতল বিদেশি মদ, ৭০ বোতল দেশি মদ, ১৬ কেজি ৪৬৫ গ্রাম গাঁজা ও ২৫০ পিস নেশা জাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে রোববার সকাল ছয়টা থেকে আজ সোমবার (১৯ ডিসেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ