spot_img

গত ২৪ ঘন্টায় বিশ্বে করোনায় ৮ হাজারের বেশি মৃত্যু; শনাক্ত ৩২ লাখ

প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বে গত ২৪ ঘণ্টায় নতুনকরে আরও আট হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৩২ লাখ ১১ হাজার ২২৬ জন। এছাড়া আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠেছেন ১৮ লাখ ৫৯ হাজার ৪৬৯ জন।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

ওয়েবসাইটটির তথ্যমতে, মহামারি শুরুর পর বিশ্বে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ লাখ ৮৩ হাজার ৭৫১ জনে। আর সংক্রমণ বেড়ে দাঁড়ালো ৩৩ কোটি ৯৪ লাখ ১৮ হাজার ২২৭ জনে। এছাড়াও ভাইরাসটি থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ২৭ কোটি ২৯ লাখ ২৫৯ জন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ