spot_img
spot_img

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ছুরিকাঘাতে যুবক নিহত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে ছুরিকাঘাতে মৌলভী মনির হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (১৯ জানুয়ারি) রাত ৮টার দিকে জামতলী ক্যাম্প-১৫ এর এইচ ব্লকে এ হত্যাকাণ্ড ঘটে।

এপিবিএন-৮ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, যারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের সঙ্গে মনির হোসেনের শত্রুতা ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। এর জেরে ক্যাম্পের প্রতিবেশী কেফায়েত উল্লাহ গংরা মনিরকে পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ক্যাম্পের এমএসএফ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ সুপার কামরান হোসেন বলেন, এ ঘটনায় আমরা অভিযুক্তদের আটক করতে অভিযান চালাচ্ছি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ