ফের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, যুবলীগ সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল ফের করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি গত ১৮ জানুয়ারি শারীরিক অসুস্থতা অনুভব করায় করনোার নমুনা পরীক্ষা করান। গতকাল বুধবার পরীক্ষার ফলাফল পজিটিভ আসে।
যুবলীগের প্রচার সম্পাদক বলেন, মাইনুল হোসেন খান নিখিল বাসায় কোয়ারেন্টাইনে আছেন এবং চিকিৎসা নিচ্ছেন। যুবলীগ সাধারণ সম্পাদক দেশবাসীর কাছে
দুআ চেয়েছেন।










