spot_img

বিএনপি কখনো লবিষ্ট নিয়োগের সিদ্ধান্ত নেয়নি; প্রয়োজনও বোধ করেনি: খন্দকার মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিএনপি কোনো লবিষ্ট নিয়োগের সিদ্ধান্তই কখনো নেয়নি, লবিষ্ট নিয়োগ করার প্রয়োজনও বোধ করেনি। লবিষ্টগণ যেসব কথা বলবেন বিএনপি নেতৃবৃন্দ তা নিজেরাই বলে থাকেন এবং তাও গোপনে না, প্রকাশ্যে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিকালে বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির পক্ষ থেকে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ড. খন্দকার মোশাররফ বলেন, দেশের মালিক জনগণ এবং মহান মুক্তিযুদ্ধের সুবর্ণ ফসল গণতন্ত্রকে রক্ষা করার জন্য জীবনের ঝুঁকি নিয়ে অব্যহতভাবে গণতান্ত্রিক সংগ্রাম চালিয়ে যাচ্ছে বিএনপি। এসব কার্যক্রমের খবর দেশ-বিদেশে প্রচারিত হয় এবং দেশ বিদেশের গণতন্ত্রকামী মানুষ, সংগঠন, প্রতিষ্ঠান এমনকি রাষ্ট্রসমূহকেও তারা তাদের বক্তব্য ও অভিমত প্রকাশ্যেই অবহিত করেন। এক কোটিরও বেশী বাংলাদেশী নাগরিক বিশ্বের বিভিন্ন দেশে বাস করেন। তাদের কষ্টার্জিত উপার্জনের অর্থে আমাদের দেশের অর্থনীতি সচল রয়েছে।

তিনি বলেন, আমরা তাদের রেমিট্যান্স যোদ্ধা বলে সম্মান জানাই। এই বিশাল জনগোষ্ঠী জীবিকার প্রয়োজনে প্রবাসে থাকলেও তাদের শিকড় বাংলাদেশে। এদেশে তাদের আত্মীয়, বন্ধু, সহায়-সম্পদ রয়েছে। তারা বাংলাদেশের উন্নয়ন ও সুশাসনে আনন্দিত হন; আবার বৈষম্য, অপশাসন, দূর্নীতি, গণতন্ত্রহীনতা, মানবাধিকার লংঘন এবং এসব কারনে দেশের মর্যাদা হানিতে স্বাভাবিক ভাবেই কষ্ট পান, ক্ষুব্ধ ও প্রতিবাদী হন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ