spot_img

পররাষ্ট্রমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এবং তার স্ত্রীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউস থেকে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন ও তার পত্নী সেলিনা মোমেনের কাছে শুভেচ্ছা বার্তা পাঠানো হয়েছে। এতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং তার পরিবারের প্রতি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ