আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দলের সভানেত্রী হিসেবে একদিকে যেমন নিজ দল আওয়ামী লীগকে সুংগঠতি করে রেখেছেন, অপরদিকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দক্ষতার বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে নিরলস কাজ করে যাচ্ছেন। ঠিক একইভাবে তৃণমূল থেকে শুরু করে আওয়ামী লীগের সকল পর্যায়ের সাংগঠনিক নেতৃবৃন্দকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পথ অনুসরণ করতে হবে।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিকালে জামালপুরের মেলান্দহ উপজেলায় পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা আজম বলেন, দলের সাংগঠনিক পদে থেকে শুধু নিজেকে শক্তিশালী করার জন্য কাজ না করে দলকে সুংগঠিত করার জন্য কাজ করতে হবে। সেইসাথে নিজ এলাকার উন্নয়নে ভূমিকা রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত রাষ্ট্র প্রতিষ্ঠার করার স্বপ্ন বাস্তবায়নে দায়িত্বশীল অংশিদার হতে হবে।
মেলান্দহ পৌর আওয়ামী লীগের সভাপতি আসাদুল্লাহ ফারাজীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী, আওয়ামী লীগের সহ-সভাপতি মির্জা সাখাওয়াতুল আলম মনি, জিএস মিজান, মেলান্দহ উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো: কামরুজ্জামান, মেলান্দহ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: হাবিবুর রহমান প্রমুখ।










