spot_img
spot_img

গাজ্জায় ৮ দিন পর ফিরল টেলিযোগাযোগ ও ইন্টারনেট পরিসেবা

অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ৮ দিন ধরে টেলিযোগাযোগ ও ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকার পর তা পুনরায় চালু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কমিউনিকেশন সার্ভিস ‘পাল্টেল গ্রুপ।’

গত শুক্রবার থেকে ধীরে ধীরে এই পরিষেবাগুলো ব্যবহার করতে পারছে ফিলিস্তিনি।

এক বিবৃতিতে গ্রুপটি জানিয়েছে, “গাজ্জায় ইসরাইলি আক্রমণের ফলে নেটওয়ার্ক তৈরিতে ব্যবহৃত যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে গত কয়েকদিন ধরে কারিগরি দলগুলো নেটওয়ার্ক অবকাঠামোর ক্ষয়ক্ষতি মেরামত করার জন্য কাজ চালিয়ে যাচ্ছে।”

প্রসঙ্গত, গাজ্জা উপত্যকায় সেলুলার ও ইন্টারনেট যোগাযোগ পরিষেবার বৃহত্তম কোম্পানি হল পাল্টেল। ১৯৯৫ সালে এটি দখলকৃত পশ্চিম তীরের জেরিকো শহরে প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে গাজ্জায়ও পরিষেবা দিয়ে আসছে গ্রুপটি।

বিবৃতিতে দুঃখের সঙ্গে জানানো হয়েছে, গত শনিবার টেলিযোগাযোগ ব্যবস্থা নেটওয়ার্ক স্থাপন করতে গিয়ে বর্বর ইসরাইলি বাহিনীর আর্টিলারি শেলের আঘাতে কোম্পানিটির দুইজন কর্মী নিহত হয়েছেন।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ