spot_img

অনাহারী দেশবাসীর সঙ্গে রসিকতা করছেন বাণিজ্যমন্ত্রী: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাণিজ্যমন্ত্রী গত পরশু বলেছেন—‘দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়ে সরকারের কিছুই করার নেই।’ আপনাদের কিছুই করার নেই, তাহলে দেশটা চালায় কে? দেশ কী তাহলে অদৃশ্য শক্তি চালাচ্ছে? মন্ত্রীর এমন বক্তব্য দুর্নীতির পক্ষে জোরালো সাফাই ছাড়া কিছুই না। কর্মহীন, অর্ধাহার, অনাহারক্লিষ্ট দেশবাসীর প্রতি এটি মন্ত্রীর নিষ্ঠুর রসিকতা।

রোববার (২০ ফেব্রয়ারি) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, বিএনপি পাঁচ বছরের ক্ষমতাকালে দেশকে ৫০ বছর পিছিয়ে দিয়েছিল। কিন্তু আওয়ামী লীগ কোন দিক দিয়ে এগিয়েছে, সেটির বিষয়ে কিছুই বলেননি।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার দেশকে যে পেছনের দিকে নিয়ে গেছে, সে বিষয়ে কিছুই বলেননি। ব্যাংক লুট, দুর্নীতির মাধ্যমে দেশ থেকে লাখ লাখ কোটি টাকা পাচারে যে সরকার দায়ী, তাদের উপদেষ্টার মুখে এমন কথাই মানায়। আওয়ামী শাসনে ফরমায়েশি রায় এখন বিচার বিভাগের রেওয়াজে পরিণত হয়েছে। এ শতকে সভ্যতার সবচেয়ে বড় সংকট সৃষ্টি করেছে আওয়ামী সরকার। এরা ক্ষমতা ধরে রাখার জন্য আদিম হিংস্রতা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ