spot_img

বাংলায় এসএমএস পাঠাবে মোবাইল অপারেটররা: মোস্তাফা জব্বার

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গ্রাহকদের সব ধরনের এসএমএস বাংলায় পাঠাবে মোবাইল অপারেটরগুলো।

রোববার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর রমনায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সম্মেলন কক্ষে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এ সেবার উদ্বোধন করেন।

তিনি বলেন, এরই মধ্যে সব অপারেটরের বাংলায় এসএমএস পাঠানো সংক্রান্ত কারিগরি কার্যক্রম ৯১ ভাগ শেষ হয়েছে বাংলায় এসএমএস রূপান্তরের পেছনের কাজগুলো চ্যালেঞ্জিং ছিল, কিন্তু তা সত্ত্বেও সেটি করা হয়েছে। এটি মাতৃভাষা, মা-মাটি ও মাতৃভূমির জন্য একটি ঐতিহাসিক ঘটনা।

মোস্তাফা জব্বার বলেন, প্রযুক্তিগত দিক থেকে কোনো ভাষা থেকে বাংলা ভাষা পিছিয়ে নেই। এমন কোনো ডিভাইস বা যন্ত্র নেই, যেখানে বাংলা লেখা যাবে না। একুশ আমাদের অহংকার। বাংলা ভাষা আন্দোলনের পথ বেয়েই বাঙালির জাতি রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে।

তিনি বলেন, বঙ্গবন্ধু কেবল ভাষা আন্দোলন করে দেশটাকে গড়ে তোলেননি। তিনি বলেছিলেন, ‘আমরা স্বাধীনতা পেলে আমাদের দাপ্তরিক ভাষা হবে বাংলা’। তিনি তাই করেছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ