বাংলাদেশ ও পাকিস্তানসহ চারটি দেশের নারীদের বিয়ে করতে নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব। চার দেশের মধ্যে বাকী দুই দেশ হলো শাদি এবং মিয়ানমার। বেসরকারি হিসেব অনুযায়ী এই চারটি দেশের প্রায় ৫ লাখ নারী সৌদিতে বাস করছেন।
সৌদি আরবের একটি গণমাধ্যম জানায়, বিদেশি নারীদের বিয়ে করতে চাইলে দেশটির পুরুষদের এখন থেকে কঠোর নিয়মের সম্মুখীন হতে হবে। এক্ষেত্রে প্রথমেই সরকারের সম্মতির পাশাপাশি আনুষ্ঠানিকভাবে আবেদন করতে হবে। আবেদনের সময় জমা দিতে হবে পরিচয় সংক্রান্ত সব প্রমাণাদি।
আবেদনকারী বিবাহিত হলে স্ত্রী মারাত্মক রোগে ভোগার বা সন্তান জন্মদানে অক্ষম সংক্রান্ত হাসপাতালের প্রতিবেদন উপস্থাপন করতে হবে। ডিভোর্সের ছয় মাসের মধ্যে বিয়ের আবেদন করা যাবে না। এছাড়াও ২৫ বছরের কম বয়সীরা আবেদন করতে পারবেন না।
বিদেশি নারীদের বিয়ে করার জন্য পুরুষদের নিরুৎসাহ করতেই এই ধরণের বিধি নিষেধ কার্যকর করা হচ্ছে।










