যুদ্ধবিরতির আশা প্রকাশ করে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুদ চাভুসুগ্লু জানিয়েছেন, ই্উক্রেন-রাশিয়া মৌলিক বিষয়গুলোতে সমঝোতার কাছাকাছি পৌঁছেছে। মূল বিষয়গুলোর প্রতি লক্ষ্য রেখে দ্বীপাক্ষিক চুক্তির দিকে এগিয়ে যাচ্ছে এই দুই দেশ।
রোববার (২০ মার্চ) একটি সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এসব কথা জানান।
মেভলুদ চাভুসুগ্লু জানান, যেভাবে আলোচনা এগিয়ে যাচ্ছে, তা থেকে যদি দু’দেশ পিছিয়ে না আসে তবে খুব শীগ্রই যুদ্ধ বিরতি হবে।
সূত্র: ডেইলি জং











