spot_img

পার্টিতে কোনো বিভেদ নেই : রওশন এরশাদ

পার্টিতে কোনো বিভেদ নেই বলে জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ।

এসময় তিনি নিজেই সাংবাদিকদের প্রশ্ন করে বলেন, পৃথক অনুষ্ঠান কি দ্বন্দ্ব প্রমাণ করে? দলীয়ভাবে নেতার জন্মদিন স্মরণ করে কর্মসূচি পালন করেছে, বিরোধী দলীয় নেতা হিসেবে আমিও দোয়ার আয়োজন করেছি। এতে কোনোভাবেই দ্বন্দ্ব বা বিভেদ প্রমাণ করে না।

সোমবার (২০ মার্চ) সকালে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের ৯৪তম জন্মদিন উপলক্ষে রাজধানীর গুলশানে বিরোধী দলীয় নেতার বাসভবনে আয়োজিত কেক কাটা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় বিরোধী দলীয় নেতা আরও বলেন, নির্বাচন হতে এখনো অনেক দেরি আছে। সাংবিধানিকভাবেই নির্বাচন হবে এবং সে নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি।

তিনি বলেন, হুসেইন মুহম্মদ এরশাদের স্মৃতি নিয়ে এগিয়ে যাবে তার দল। তার রেখে যাওয়ায় দিক-নির্দেশনা অনুযায়ী চলবে পার্টি। যারা তার নির্দেশনা অনুযায়ী চলবেন না, তাদের চলার সুগম হবে না।

রওশন এরশাদ বলেন, জাতীয় পার্টি এরশাদের নিজস্ব পার্টি। কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য তিনি এই পার্টি দাঁড় করিয়েছেন। তিনি আর আমাদের মাঝে নেই। তার আত্মার মাগফিরাত কামনা করে সবাইকে দোয়ার আহ্বান জানান জাপার প্রধান পৃষ্ঠপোষক। তিনি বলেন, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি আবার সুস্থ হয়ে ফিরে এসেছি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন খান, প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সাল চিশতি, সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক ইকবাল হোসেন রাজু, সাবেক এমপি অধ্যাপক নুরুল ইসলাম মিলন, সাবেক ছাত্র নেতা মনিরুজ্জামান টিটু, সাবেক এমপি ইঞ্জিনিয়ার মামুনূর রশীদ, ইঞ্জিনিয়ার ইকরাম খান, সাবেক ভাইস চেয়ারম্যান মোস্তাকুর রহমান মোস্তাক, সৈয়দ ওয়াহিদুল ইসলাম তরুণ, অ্যাড. অশোক কুমার ঘোষ, নারী নেত্রী মনোয়ার তাহের মানু, শারমিন পারভিন লিজা, কেয়া চৌধুরী, আব্দুল আজিজ, শ্রমিক নেতা সাখাওয়াত হোসেন, এম জাহের, শাহ জামাল রানা, ডা. সেলিনা, হাসনা হেনা, এজাজ আহমেদ খান, কামাল হোসেন, মঞ্জুরুল হক সাচ্চা, কামাল খন্দকার, নজরুল ইসলাম, শেখ রুনা, জহির উদ্দিন জহির, ইসরাফিল মিয়া, আজমল হোসেন জিতু, ইদ্রিস আলী, ইমদাদুল হক, সাজিউল ইসলাম রকি, জাতীয় ছাত্র সমাজের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হাফসা সুলতানা, সদস্য সচিব আবু সাঈদ লিয়ন, জাপা নেতা শফিকুল ইসলাম, মিশু আহমেদ, এবি মাসুম রেজা, জিয়াউল হক জুয়েল প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ