spot_img
spot_img

মাওলানা মামুনুল হকের পক্ষে স্ট্যাটাস দেওয়ায় চাকরিচ্যুত করা হলো ইমামকে

হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদের ইমাম মুরশিদুল ইসলামকে চাকরিচ্যুত করেছে মসজিদ কমিটি।

আজ মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে তাকে চাকরিচ্যুত করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুরশিদুল হক ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের গোলাম হোসেনের ছেলে। তিনি ৫-৬ বছর এই মসজিদে ইমামতি করেন।

এ বিষয়ে মুরশিদুল ইসলাম জানান, মাওলানা মামুনুল হককে হেনস্তা করার বিষয়টি তিনি সহ্য করতে পারেননি। তাই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন। তাতে সরকারবিরোধী কোনো কথা ছিল না।

পরবর্তী সময়ে ভুল বুঝতে পেরে ফেসবুক থেকে স্ট্যাটাসটি সরিয়ে মসজিদ কমিটির কাছে ক্ষমা চেয়েছিলেন। কিন্তু কমিটি তাকে চাকরিচ্যুত করেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ