শনিবার | ১৩ ডিসেম্বর | ২০২৫

প্রধানমন্ত্রী শাহবাজের সঙ্গে পাক সেনাপ্রধানের প্রথম বৈঠক

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেছেন দেশটির সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। শাহবাজ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এই প্রথম তার সঙ্গে বৈঠক করলেন সেনাপ্রধান।

মঙ্গলবার (১৯ এপ্রিল) রাজধানী ইসলামাবাদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শাহবাজ শরীফের সঙ্গে সাক্ষাৎ করতে যান জেনারেল বাজওয়া।

অনুষ্ঠিত এ বৈঠকে অন্যান্য বিষয়ের পাশাপাশি জাতীয় নিরাপত্তা ইস্যু নিয়েও আলোচনা হয়েছে বলে শাহবাজ শরীফের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর মহাপরিচালক মেজর জেনারেল বাবর ইখতিকার জানিয়েছেন, অসুস্থ থাকায় ১১ এপ্রিল নতুন প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি সেনাপ্রধান।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img