spot_img
spot_img

৩৫০ যাত্রী নিয়ে আফগানিস্তান ছাড়ল প্রথম হজ ফ্লাইট

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান থেকে প্রায় ৩৫০ জন হজযাত্রী নিয়ে প্রথম ফ্লাইট মক্কার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে।

উত্তর আফগানিস্তানের হাজি মাজার শরীফ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি জেদ্দার উদ্দেশে রওয়ানা হয়।

চলতি বছরের হজ মৌসুমে উত্তর আফগানিস্তানের নয়টি প্রদেশ থেকে প্রায় ৭ হাজার হাজিকে ১৮টি ফ্লাইটে করে মদিনা নগরীতে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

এছাড়া আফগানিস্তানের অন্যান্য প্রদেশ, বিশেষ করে রাজধানী কাবুল থেকেও হজযাত্রীদের বহনকারী ফ্লাইট চলমান থাকবে, যাতে তারা হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেন।

সূত্র: হুরিয়াত রেডিও

spot_img
spot_img
spot_img

সর্বশেষ