spot_img
spot_img

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে জামায়াত মহিলা বিভাগের বৈঠক

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকার নেতৃত্বে একটি প্রতিনিধি দল গতকাল সোমবার ব্রিটিশ দূতাবাসে এক সৌজন্য সাক্ষাৎ করেন।

অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের কার্যক্রম ও কমিউনিটি সম্পৃক্ততা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

আজ মঙ্গলবার (২০ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

এতে আরও বলা হয়, সাক্ষাৎকালে ব্রিটিশ হাইকমিশনার নারীর ক্ষমতায়ন এবং তাদের সামাজিক ও রাজনৈতিক ভূমিকা নিয়ে আলোচনা করেন। আলোচনায় জামায়াতের মহিলা বিভাগের দায়িত্বশীলাগণ তাদের চিন্তা-ভাবনা এবং অভিজ্ঞতা আদানপ্রদান করেন। এটি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি উল্লেখযোগ্য ঘটনা। ব্রিটিশ হাইকমিশনারের এই উদ্যোগ জামায়াতের নারী নেত্রীদের জন্য একটি নতুন সুযোগ সৃষ্টি করেছে, যা তাদের রাজনৈতিক ও সামাজিক অবস্থানকে আরও শক্তিশালী করতে সহায়তা করবে।

জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকার নেতৃত্বে ৯ সদস্যের প্রতিনিধি দলে এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি সাঈদা রুম্মান, মার্জিয়া বেগম, মহিলা বিভাগের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য খন্দকার আয়েশা খাতুন, কেন্দ্রীয় পরিষদ সদস্য ডা: হাবিবা চৌধুরী সুইট, এ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী, অধ্যাপক সালমা সুলতানা।

এতে আরও উপস্থিত ছিলেন, অধ্যাপিকা তাহমিনা ইয়াসমিন ও প্রকৌশলী নিশাত তাসনিম।

সূত্র: বাসস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ