spot_img
spot_img

ইরানের সঙ্গে সমন্বয় করে হরমুজ পার হচ্ছে দক্ষিণ কোরিয়ার জাহাজ

ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেলবাহী দক্ষিণ কোরিয়া পরিচালিত একটি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী চো হিউন।

দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপের বরাতে এ তথ্য জানা গেছে।

সিউলে রাজনৈতিক নেতাদের উদ্দেশে চো হিউন বলেন, ইরানি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সম্পন্ন হয়েছে এবং জাহাজটি গতকাল থেকে যাত্রা শুরু করেছে। এটি অত্যন্ত সতর্কতার সঙ্গে প্রণালিটি পার হচ্ছে।

তিনি আরও জানান, ইরান, আমেরিকা ও ইসরাইলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর এটিই দক্ষিণ কোরিয়া নিয়ন্ত্রিত প্রথম জাহাজ, যা হরমুজ প্রণালি অতিক্রম করছে।

এর প্রায় দুই সপ্তাহ আগে হরমুজ প্রণালিতে দক্ষিণ কোরিয়া পরিচালিত ‘এইচএমএম নামু’ নামের একটি জাহাজ দুটি ক্ষেপণাস্ত্র বা উড়ন্ত বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। ওই ঘটনায় একজন ক্রু সদস্য সামান্য আহত হন।

সেই ঘটনার পর নতুন করে দক্ষিণ কোরিয়া পরিচালিত এই জাহাজটি হরমুজ প্রণালি অতিক্রম করছে।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ