spot_img

মেগা প্রজেক্টগুলোর মাধ্যমেই মেগা লুটপাট চালাচ্ছে সরকার: মির্জা ফখরুল

সরকার পরিকল্পিতভাবে অর্থনীতিকে ধ্বংস করছে, লুট করছে বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মেগা প্রজেক্টের সবচেয়ে বড় সমস্যা সেখানে মেগা লুটপাট চলে। আর এ মেগা প্রজেক্টগুলোর মাধ্যমেই মেগা লুটপাট চালাচ্ছে সরকার।

রোববার (২০ জুন) জাতীয় প্রেসক্লাবের এক সভায় মির্জা ফখরুল এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, এই যে মেগা প্রজেক্ট, এর সবচেয়ে বড় সমস্যা, সেখানে মেগা লুট চলছে! ১০ হাজার কোটি টাকার প্রজেক্ট হয়ে যাচ্ছে ৫০ হাজার কোটি টাকা। এখন বিভিন্ন স্থানে বড় বড় গেট নির্মাণ করা হচ্ছে। বিভিন্ন বিদ্যালয়ের গেট নির্মাণে বড় বড় ব্যয় ধরা হচ্ছে। অথচ এখন তো আমাদের ক্লাসরুম সংস্কার করা প্রয়োজন।

দেশে মানুষের কোনো নিরাপত্তা নেই, কোনো মূল্য নেই বলে জানিয়ে মির্জা ফখরুল বলেন, কৃষক এখন বাজার পাচ্ছে না। অন্যদিকে স্বাস্থ্যখাতের কী করুণ অবস্থা! এখন পর্যন্ত টিকার কোনো নিশ্চয়তা নেই। আর এই টিকার নিশ্চয়তা হবেও না। কারণ, এর সঙ্গে যারা জড়িত তারা এত বড় দুর্নীতি করছে যে, তারা মানুষের জীবনকে মূল্যহীন করে তুলছে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডাক্তার মো. আব্দুল কুদ্দুস সভাপতিত্ব করেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে অনুষ্ঠিত সভায়। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ