spot_img

শেখ হাসিনার আমলে গৃহহীন থাকবে না কেউ: জ্যাকব

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন, শেখ হাসিনার আমলে গৃহহীন থাকবে না কেউ। দারিদ্র ও অসহায় গৃহহীন পরিবারকে বিনামূল্যে ঘর দিয়ে ইতিহাস সৃষ্টি করলেন শেখ হাসিনা। তার এই কর্ম পৃথিবীর ইতিহাসে মানবতা ও অধিকার প্রতিষ্ঠায় এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

রবিবার (২০ জুন) ভোলার চরফ্যাশন উপজেলা পরিষদ হলরুমে গৃহহীনদের মাঝে গৃহ ও জমির দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

জ্যাকব বলেন, মুজিববর্ষে গৃহহীন পরিবারকে বাড়ি করে দিয়ে আত্মমর্যাদা ও নতুন স্বপ্ন দেখিয়েছেন শেখ হাসিনা। বর্তমান সরকারের লক্ষ ও উদ্দেশ্য ভূমিহীন, গৃহহীন, ছিন্নমূল অসহায় জনগোষ্ঠীর পূনর্বাসন ও বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে জীবিকা নির্বাহে উপার্জনমূখী সক্ষম করে তোলা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আকন, পৌর মেয়র মো. মোরশেদ, সহকারি কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস, আওয়ামী লীগের সম্পাদক নুরুল ইসলাম ভিপি, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, সাধারন সম্পাদক অধ্যক্ষ মনির আহম্মেদ শুভ্র।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ