spot_img
spot_img

বন্যার্তদের জন্য ১০ ট্রাক খাবার পাঠানোর ঘোষণা ডিপজলের

বন্যায় সিলেট, সুনামগঞ্জসহ দেশের একাধিক অঞ্চল ভয়াবহ মানবিক বিপর্যয়ে পড়েছে। এবার সেই বানভাসি মানুষের পাশে দাড়িয়েছে বাংলা চলচ্চিত্রের আলোচিত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।

সোমাবার (২০ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় ডিপজল এই ঘোষণা দেন।

ফেসবুক লাইভে ডিপজল বলেছেন, প্রতি সপ্তাহে দুই ট্রাক খাবার সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলে পাঠানোর উদ্যোগ নিয়েছি। এর মধ্যে থাকবে চিড়া-গুড়, বিশুদ্ধ পানির সঙ্গে শিশুদের খাবার। বন্যাদুর্গত এলাকায় খাবার স্টোর করা কঠিন। আবার রান্না করার মতো খাবারও পাঠানো সম্ভব নয়। আগুন জ্বালানো যাবে না। তাই সব ভেবেচিন্তে প্রতি সপ্তাহে দুই ট্রাক করে খাবার পাঠাব।

এ ছাড়া সমাজের বিত্তবানদের এগিয়ে আসারও আহ্বান জানান ডিপজল।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ