spot_img

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ৪০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

রাজধানীতে প্রতিদিন একটু একটু করে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে এ রোগে আক্রান্ত হয়েছেন ৪০ জন। এদের মধ্যে একজন বাদে সবার বাড়ি ঢাকায়।

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৭৩০ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৬১৫ জন। তবে, চলতি বছরে দেশে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ সোমবার এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৩৯ জনের বাড়ি ঢাকায়। বাকী একজন রোগী ঢাকার বাইরের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ ছাড়া বর্তমানে ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি আছেন ১১১ জন। অপরদিকে, ঢাকার বাইরে রোগী ভর্তি আছে চারজন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ